এ বার ১৭ গোল ইন্দোনেশিয়াকে, এশিয়াডে ভারতের মহিলা হকি দলের দাপট
এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের দাপট অব্যাহত। প্রথম ম্যাচে ১৯-০ জয়ের পর সোমবার ইন্দোনেশিয়াকে ১৭-১ গোলে হারাল ভারত। দীপিকা, ঋতুজা পিসল ও নবনীত কৌর হ্যাটট্রিক করেন। দুই ম্যাচে ভারত করেছে মোট ৩৬ গোল, হজম করেছে মাত্র একটি। ছ’ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-র শীর্ষে রয়েছে ভারত। দুরন্ত ফর্মে থাকা ভারতীয় দল বুধবার থাইল্যান্ডের বিরুদ্ধে নামবে। এর পর জাপান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে তারা।