বুদ্ধদেব দাশগুপ্তর বন্দিশ পরিবেশন করলেন তাঁর শিষ্য়রা - 24 Ghanta Bangla News
Home

বুদ্ধদেব দাশগুপ্তর বন্দিশ পরিবেশন করলেন তাঁর শিষ্য়রা

Spread the love

রবীন্দ্রগান থেকে অনুপ্রাণিত হয়ে কিংবদন্তি সরোদ-শিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত তৈরি করেছিলেন নতুন কিছু বন্দিশ। যা ব্যাপক জনপ্রিয় হয়েছিল শ্রোতাদের কাছে। যেগুলো পরবর্তীতে তিনি শিখিয়ে গিয়েছিলেন তাঁর প্রিয় শিষ্যদের। ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর বিশেষ দিনে, বিড়লা অ্যাকাডেমি অডিটোরিয়ামে সেই বিশেষ বন্দিশগুলো পরিবেশ করলেন তাঁরই স্বনামধন্য শিষ্যরা। এ দিন উপস্থাপনায় ছিলেন তাঁর কৃতি ছাত্র, বিশিষ্ট সরোদশিল্পী প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও ছিলেন সৌমিক দত্ত, আবির হোসেন, স্মরজিৎ সেন এবং স্বর্ণেন্দু মণ্ডল। এই সঙ্গীতানুষ্ঠানের যৌথ আয়োজক ছিল ‘সৌমিক দত্ত আর্টস’ ও ‘বৈঠক ইউকে’ সাংস্কৃতিক সংগঠন। রবীন্দ্রগানে ছিলেন সঙ্গীতা দত্ত, দেবাশিস রায়চৌধুরী, রোহিনী রায়চৌধুরী ও সৌনক চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *