বরফের নীচে চাপা পড়ে যায় তাঁবু, মানাসলু শৃঙ্গ জয়ে গিয়ে মৃত্যু বাংলার পর্বতারোহীর
উল্লেখ্য, ৮,১৬৩ মিটার উচ্চতার মানাসলু বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। চলতি মরশুমে শৃঙ্গটিতে পরপর দুর্ঘটনা ঘটেছে। এর আগে মানাসলুতে এক সিঙ্গাপুরের পর্বতারোহীর মৃত্যু এবং বেস ক্যাম্পে এক স্থানীয় পোর্টারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। ক্যাম্প-৩-এর উপরের অংশেও তুষারধসের জেরে শৃঙ্গের পথে দড়ি পাতার কাজ ব্যাহত হয়েছিল।