নিউ জ়িল্যান্ডে নেতৃত্বে বদল? শুবমান গিলের জায়গায় ODI অধিনায়ক শ্রেয়স?
সমস্যা আরও বাড়িয়েছে প্রস্তুতি ম্যাচ না থাকা। ODI ক্রিকেট থেকে সরাসরি টেস্টে নামার আগে ক্রিকেটারদের লাল বলের অনুশীলনের জন্য কার্যত পর্যাপ্ত সময় থাকছে না। বিশেষ করে যাঁরা দুই ফরম্যাটেই খেলবেন, তাঁদের জন্য এই সূচি বাড়তি চাপ তৈরি করতে পারে।
শুবমানরা ভাবাচ্ছেন টিম ম্যানেজমেন্ট
শুবমান গিল, লোকেশ রাহুল (KL Rahul), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), প্রসিধ কৃষ্ণ (Prasidh Krishna), জশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং মহম্মদ সিরাজ (Mohammed Siraj)— এই ক্রিকেটারদের ODI ও টেস্ট, দুই দলেই থাকার সম্ভাবনা রয়েছে। তাই তাঁদের প্রস্তুতি নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
এই কারণেই কোচিং স্টাফদেরও ভাগ করে দেওয়ার পরিকল্পনা হতে পারে। হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel), সহকারী কোচ সিতাংশু কোটাক (Sitanshu Kotak) এবং ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ (Subhadeep Ghosh)— এই চার জনের মধ্যে দু’জনকে শেষ দুই ODI ম্যাচের জন্য মাউন্ট মঙ্গানুইয়ে রাখা হতে পারে। অন্য দু’জন টেস্ট দলের সঙ্গে আগেভাগে ওয়েলিংটনে চলে যেতে পারেন।