ইভটিজ়িং বদলে দেয় জীবন, এশিয়ান গেমসে ইতিহাস সুচিকার
১২ বছর বয়সে একটি অপ্রীতিকর ঘটনা বদলে দেয় সুচিকা তারিয়ালের জীবন। আত্মরক্ষার জন্য জুডো শেখা শুরু করে ধীরে ধীরে জুজুৎসু ও মিশ্র মার্শাল আর্টসে পা রাখেন তিনি। রবিবার ৩৬ বছরের সুচিকা এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার অলতানচিমেগ বাইগালমাকে ২-০ ফলে হারিয়ে ভারতের প্রথম মিশ্র মার্শাল আর্টস পদক নিশ্চিত করেন। ২০২৪ বিশ্ব জুজুৎসু প্রতিযোগিতায় সোনা জেতার পর এ বার এশিয়ান গেমসেও ইতিহাস গড়লেন তিনি।