শুরু জরিপ, কাটোয়ার রেল ওভারব্রিজ নিয়ে আশায় বাসিন্দারা
কাটোয়া শহরের অন্যতম প্রধান প্রবেশপথ এটি। দিনের বিভিন্ন সময়ে বারবার গেট বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়েন সাধারণ মানুষ। এ দিকে কাটোয়া শহরের ভিতরে রয়েছে আদালত, অফিস, ব্যাঙ্ক, কলেজ-স্কুল সবই। ফলে যানজটে সমস্যায় পড়তে হয় রোগী নিয়ে যাওয়া অ্যাম্বুল্যান্স, স্কুল-কলেজের পড়ুয়া, অফিসযাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই রেলগেটের সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও বাস্তবে কাজ এগোয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রেল ওভারব্রিজ বা ফ্লাইওভারের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের।