যাদবপুরের প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলারের বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব
যাদবপুরের প্রাক্তন বিধায়ক ও মেয়র পারিষদ দেবব্রত মজুমদার এবং ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সীমা ঘোষের বাড়িতে শনিবার সন্ধ্যায় ব্যাপক ভাঙচুর, লুঠ চালায় একদল দুষ্কৃতী। বিজয়গড়ে দেবব্রতর বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনায় যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রাক্তন বিধায়কের তরফে।