পুজোর আগে ডাকাতির ছক, খবর পেয়েই ভেস্তে দিল নদিয়ার পুলিশ, অস্ত্র-সহ হাতেনাতে ধৃত ৫
পুজোর আগে বড় মাপের ডাকাতির ছক করেছিল দুষ্কৃতীরা। গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে তা ভেস্তে দিল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। ডাকাত দলের পাঁচ জনকে হাতেনাতে ধরে ফেলল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার সাঁড়াশি, ধারালো চপার, নাইলন দড়ি এবং স্ক্রু ড্রাইভার। অভিযুক্ত ডাকাতদের নাম আব্দুর সাত্তার শেখ, আনোয়ার ঘরামি, হাফিজুল শেখ, শওকত শেখ ও শাহজাহান মল্লিক।