নিম্নচাপের জেরে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি, ভাসতে পারে এই ৪ জেলা
শনিবার সারাদিন সেভাবে বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। তবে রবিবার সকাল থেকেই বৃষ্টির ধারাপাত শুরু হয়েছে শহর থেকে জেলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সারাদিন বৃষ্টি…
শনিবার সারাদিন সেভাবে বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ। তবে রবিবার সকাল থেকেই বৃষ্টির ধারাপাত শুরু হয়েছে শহর থেকে জেলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ সারাদিন বৃষ্টি পাবে রাজ্য। জেনে নিন কোন কোন জেলা ভাসবে। এখনও বর্ষা বিদায় হয়নি রাজ্যে। ফলে রবিবার ছুটির আমেজে মুড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটানা বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রাও বেশ কিছুটা নেমেছে রবিবার। যদিও এই বৃষ্টিতে বেশ ধাক্কা খেয়েছে রবিবাসরীয় পুজোর বাজার। রবিবার বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। তবে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই।
আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। এই কয়েকদিন রোদের দেখা তো মিলবেই না, উল্টে বেশ মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ।
Advertisements