না জানিয়েই অধিনায়কত্ব কেড়ে নেয় বোর্ড, বিস্ফোরক রশিদ খান
এদিকে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই বড় ধাক্কা খেয়েছেন নতুন অধিনায়ক ইব্রাহিম জ়াদরান। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে কোনও প্রতিরোধই গড়তে পারেনি তাঁর দল এবং ৩-০ ব্যবধানে লজ্জার হোয়াইটওয়াশের মুখে পড়েছে। ওই সিরিজ়ে রশিদ খান নিজে ৪টি উইকেট নিলেও ওভার প্রতি খরচ করেছেন ৯.৮২ রান।
ঘরের মাঠে হোয়াইটওয়াশ এবং তার পর প্রাক্তন অধিনায়কের বিস্ফোরক স্বীকারোক্তি আফগান ক্রিকেটের ড্রেসিংরুমের অন্দরের ফাটলকেই আবারও প্রকাশ্যে নিয়ে এলো।