তাজপুর-মন্দারমণিতে ঝিনুক কুড়ানো কি ঠিক? জানুন কারণ
বিজ্ঞানীদের মতে, পড়ে থাকা বর্জ্য ভেবে যে ঝিনুকের খোলস আমরা হাতে তুলে নিচ্ছি, তা কিন্তু আসলে উপকূলীয় বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অঙ্গ। ঝিনুকের খোলস মূলত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। প্রাণীটি মারা যাওয়ার পরও খোলসটি সৈকতে পড়ে থাকে। ঢেউ, জোয়ার-ভাটা আর ঘর্ষণে ধীরে ধীরে সেটি ভাঙে এবং সেই উপাদান আবার বালু ও উপকূলীয় পরিবেশে মিশে যায়।