তাঁবুর বাইরে বেরোতেই ইজ়রায়েলি ড্রোনের হামলা, গাজ়ায় স্বাস্থ্যকর্তার চোখের সামনে নিহত ছেলে - 24 Ghanta Bangla News
Home

তাঁবুর বাইরে বেরোতেই ইজ়রায়েলি ড্রোনের হামলা, গাজ়ায় স্বাস্থ্যকর্তার চোখের সামনে নিহত ছেলে

Spread the love

ইজ়রায়েলের হামলায় গাজ়ার স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মুনির আল বুর্শের বড় ছেলে বসির আল বুর্শ নিহত। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, শনিবার উত্তর গাজ়ার এক শরণার্থী শিবিরের কাছে ইজ়রায়েলের বিমান হামলায় নিহত হন বসির।

একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। সেটির সত্যতা এই সময় অনলাইন যাচাই করেনি। তাতে দেখা গিয়েছে, ছেলের দেহ বহন করছেন মুনির। তিনি বলেন, ‘আমরা শিবিরে একসঙ্গে ছিলাম। ছেলে বলেছিল, বাবা ওরা আমাদের উপরে হামলা চালাবে। তার পরে ও তাঁবুর বাইরে বেরোতেই হামলা হয়। চোখের সামনে আমার ছেলেটা শহিদ হয়ে গেল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *