জয়শঙ্কর-আডবানিকে SIR নোটিস নির্বাচন কমিশনের, তালিকায় CBI ডিরেক্টর, প্রাক্তন সেনাপ্রধান, শীর্ষ আমলারাও
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাই, তাঁর স্বামী প্রকাশ দেশাই, ছেলে তথা আইনজীবী মাইক দেশাই এবং পুত্রবধূ সাক্ষী দেশাই—সকলের নামই ‘আনম্যাপড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি একাধিক কর্মরত ও অবসরপ্রাপ্ত আমলাকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। তালিকায় রয়েছেন বিদেশসচিব বিক্রম মিস্রি, SEBI চেয়ারম্যান তুহিনকান্ত পাণ্ডে, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজ়ার অজয় কুমার সুদ এবং স্বাস্থ্যসচিব পুণ্যশীলা শ্রীবাস্তব।