চলছে টানা দুর্যোগ, পুজোর বুকিং নিয়ে বাড়ছে চিন্তা - 24 Ghanta Bangla News
Home

চলছে টানা দুর্যোগ, পুজোর বুকিং নিয়ে বাড়ছে চিন্তা

Spread the love

বর্ষা ও ধসের কারণেই এখনও শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেন চালু হয়নি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আশঙ্কা, পুজোর আগে রাজ্যে হানা দিতে পারে আরও একটি নিম্নচাপ। ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে বেহাল হতে পারে রাস্তাঘাট। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক তন্ময় গোস্বামী বলেন, ‘উত্তরবঙ্গের রুরাল ট্যুরিজ়ম, যাকে আমরা হোমস্টে ট্যুরিজ়মও বলি, সেটা পুরোপুরি বুকিং হয়ে গিয়েছে। ডুয়ার্সেও বুকিং ভালো। তবে পর্যটকেরা তো কেবল আর দার্জিলিং, কালিম্পং কিংবা ডুয়ার্সেই ঘুরতে আসেন না। তাঁরা একই সঙ্গে সিকিমেও ঘুরতে যান। সিকিমের রাস্তাঘাট খোলা না-থাকলে পর্যটন ব্যাহত হওয়ারই আশঙ্কা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *