নির্যাতনের মামলায় ফাঁসিয়ে তোলাবাজির অভিযোগ, ধৃত তরুণী - 24 Ghanta Bangla News
Home

নির্যাতনের মামলায় ফাঁসিয়ে তোলাবাজির অভিযোগ, ধৃত তরুণী

Spread the love

আলিপুর আদালতের নির্দেশে তদন্ত শুরু করে ভুয়ো ধর্ষণের মামলা ও শ্লীলতাহানির ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে রাগেশ্রীকে গ্রেপ্তার করেছে পঞ্চসায়র থানার পুলিশ। ধৃতকে শনিবার আলিপুর আদালতে হাজির করা হলে ১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে এমন ১৪টি মিথ্যে অভিযোগ দায়েরের তথ্য সামনে এনেছে পুরুষ অধিকার রক্ষায় লড়াই করা সংগঠনগুলি। সার্ভে পার্ক থানায় দু’টি, সার্ভে পার্ক মহিলা থানায় একটি, পঞ্চসায়র থানায় দু’টি, রবীন্দ্র সরোবর থানা, আনন্দপুর থানা, যাদবপুর–সহ শহরের বিভিন্ন থানায় ১১টি অভিযোগ রয়েছে ওই তরুণীর বিরুদ্ধে। রাগেশ্রীর বিরুদ্ধে পঞ্চসায়র থানার মামলায় সরকারি কৌঁসুলি স্বাগতা বসু বলেন, ‘পিছনে একটা বড় চক্র ছিল। ছিল রাজনৈতিক অভিভাবকও। অভিযুক্ত তরুণীর এই চক্রে ফেঁসেছেন আন্তর্জাতিক টেনিস তারকা থেকে বর্ষীয়ান চিকিৎসকের মতো সমাজের বিশিষ্টরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *