এশিয়ান গেমসের ফাইনালে ভারতের মেয়েরা
এশিয়ান গেমসে সোনা ধরে রাখার লড়াইয়ে নেমেছে ভারতের মহিলা দল। আর এই লড়াইয়ে নেমে পরপর দুটো ম্যাচে বড় ব্যবধানে জিতল হরমনপ্রীত কৌররা। প্রথম ম্যাচে জাপানকে ৮ উইকেটে ওড়ানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে ফাইনালে প্রবেশ করল ভারত ও পদক নিশ্চিত করল। ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে নামবে টিম ইন্ডিয়া। সেটা জিততে পারলে সোনা জিতবে।