West Bengal News Live: নন্দীগ্রামের পর রেজিনগরেও রণে ভঙ্গ দিলেন মমতা? | West bengal news live: Nandigram, Rejinagar By Election, TMC, BJP, Mamata Banerjee, Suvendu Adhikari All Latest News Live Updates
নন্দীগ্রাম ও রেজিনগর- দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ইতিমধ্যেই নন্দীগ্রামের মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কংগ্রেসকে সমর্থনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেই, রাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। এবার কি রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন? শোনা যাচ্ছে তেমনটাই খবর। বঙ্গ রাজনীতির ও সামগ্রিক খবর দেখে নিন একনজরে-