Supreme Court-SIR: মুর্শিদাবাদে ৫১৪, পূর্ব মেদিনীপুরে ৭৭০ আবেদনের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টে পুরো তালিকা দিল কমিশন | SIR Case: Election Commission submitted list of pending cases of appeal - 24 Ghanta Bangla News
Home

Supreme Court-SIR: মুর্শিদাবাদে ৫১৪, পূর্ব মেদিনীপুরে ৭৭০ আবেদনের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টে পুরো তালিকা দিল কমিশন | SIR Case: Election Commission submitted list of pending cases of appeal

Spread the love

নয়া দিল্লি: গত বছর পশ্চিমবঙ্গে শুরু হওয়া বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর জট কাটেনি এখনও। মাঝে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও, এখনও বহু আবেদনের নিষ্পত্তি হওয়া বাকি। আগামী ৬ অক্টোবর বাংলার দুই বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা। তার আগে সামনে এল, ঠিক কত আবেদনের নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় কমিশনের কাছে এসআইআর সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্যট বাগচী ও বিচারপতি এস মোহানার বেঞ্চে গত ১৬ সেপ্টেম্বর হলফনামা জমা দিয়েছে কমিশন। কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য জমা পড়লেও, তার মধ্যে
কতগুলি নাম যুক্ত করার আবেদন আর কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন, তা স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কোন জেলার কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা স্পষ্ট করেছে কমিশন।

কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, মোট ৩৮,২০,৬৮৩ গুলি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,০২,২৩১ টির।

এর আগের শুনানিতে আবেদনকারী আরটিআই-এর মাধ্যমে পাওয়া তথ্য দিয়ে জানিয়েছিল ৮০ শতাংশ আবেদন জমা পড়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আর ২০ শতাংশ আবেদন জমা পড়েছে নাম যুক্ত করার জন্য।

অন্যদিকে, শুনানিতে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন আবেদন করেন, যাতে কলকাতা ও হাওড়ার আবেদনগুলি আগে নিষ্পত্তি করা হয়। সামনে পুরভোট হওয়ার কথা এই দুই জায়গায়। সে কথা মাথায় রেখেই এই আবেদন করা হয়েছে।

কোন জেলায় কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, একনজরে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *