ISF, AJUP Symbol: 'খাম' হারিয়ে ISF পেল 'আলমারি', কোন প্রতীকে লড়বে হুমায়ুন কবীরের দল? জানিয়ে দিল নির্বাচন কমিশন | ISF Loses Envelope Symbol Ahead of Bengal Bypoll, Gets Almirah, AJUP Allotted Table Symbol - 24 Ghanta Bangla News
Home

ISF, AJUP Symbol: ‘খাম’ হারিয়ে ISF পেল ‘আলমারি’, কোন প্রতীকে লড়বে হুমায়ুন কবীরের দল? জানিয়ে দিল নির্বাচন কমিশন | ISF Loses Envelope Symbol Ahead of Bengal Bypoll, Gets Almirah, AJUP Allotted Table Symbol

Spread the love

কলকাতা: উপনির্বাচনের আগে প্রতীক-যুদ্ধ। দুই শিবিরের দ্বন্দ্বে তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। নতুন নামের পাশাপাশি নতুন প্রতীক দেওয়া হয়েছে মমতা (Mamata Banerjee) ও ঋতব্রতকে (Ritabrata Banerjee)। এদিকে, প্রতীক হারাল আইএসএফ (ISF) ও আম জনতা উন্নয়ন পার্টিও (AJUP)। এবার দুই দলকেই নতুন প্রতীক দিল নির্বাচন কমিশন। যদিও, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন নওশাদ সিদ্দিকী। জানা গিয়েছে, খাম প্রতীক ফেরত পেতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি।

ISF-কে কী প্রতীক দিল কমিশন?

আইএসএফ-এর প্রতীক ছিল খাম। কিন্তু দেখা যায়, সেই একই প্রতীক দেওয়া হয়েছে ঋতব্রতের গণতান্ত্রিক তৃণমূলকে। অর্থাৎ তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রতকে তিনটে বিকল্প প্রতীক ও দলের নাম কমিশনের তালিকা থেকে বেছে নিয়ে তা পাঠানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ঋতব্রত যে তিনটি প্রতীক পাঠিয়েছিলেন, তার মধ্যে ছিল খামও। শেষপর্যন্ত ঋতব্রতদের জন্য ‘খাম’ প্রতীকে সিলমোহর দেয় নির্বাচন কমিশন। কিন্তু, গোল বাঁধে যখন দেখা যায় আইএসএফ-এরও প্রতীক খাম। এবার সেই প্রতীক বদলে আইএসএফ-কে দেওয়া হল আলমারি প্রতীক।

আম জনতা উন্নয়নের নতুন প্রতীক কী?

এদিকে, আম জনতা উন্নয়ন পার্টির প্রতীক ছিল বাঁশি। সম্প্রতি জানা যায়, উপনির্বাচনে রেজিনগর কেন্দ্রে হুমায়ুন কবীরেরও প্রতীক তুলে নিচ্ছে নির্বাচন কমিশন। আসলে তামিলনাড়ুতে বিজয়ের দল টিভিকে পেয়েছে বাঁশি প্রতীক। তাই, আম জনতা পার্টির প্রতীক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। আজ নতুন প্রতীক দেওয়া হয় হুমায়ুন কবীরের দলতে। টেবিল প্রতীক দেওয়া হয়।

এদিকে, ভোটের কয়েকদিন আগে নতুন প্রতীক মানুষকে কতটা চেনাতে পারবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে দুই দলই। কমিশনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন,”যে দলটা ছিলই না, সেই দল রাতারাতি রেকগনাইজ পার্টি হয়ে গেল। এটা ঠিক নয়।” আগামী সোমবার কলকাতা হাইকোর্টের মামলা করতে চলেছেন বলে জানান নওশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *