Dilip Ghosh: 'লাগলে দু'টো প্রার্থী দিতে পারি', পুরনো কথা মনে করিয়ে কুণালকে খোঁচা দিলীপের | Bjp mla dilip ghosh mocks mamata tmc over bypoll turmoil - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh: ‘লাগলে দু’টো প্রার্থী দিতে পারি’, পুরনো কথা মনে করিয়ে কুণালকে খোঁচা দিলীপের | Bjp mla dilip ghosh mocks mamata tmc over bypoll turmoil

Spread the love

কলকাতা: উপনির্বাচনে প্রার্থী নিয়ে মমতা-তৃণমূলে টানটান নাটক। প্রতীক-নাম হারানোর পর প্রথমে নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহার। দ্বিতীয়, সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত মমতার। তারপরই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার, আবার রেজিনগরের মমতা তৃণমূল প্রার্থীকে নিয়ে জল্পনা। একেই প্রতীক ও দলের নাম হারিয়েছেন মমতা, তার উপর প্রার্থীও হারাচ্ছেন। এই পরিস্থিতিতে ‘সর্বহারা টিএমসি’-কে সিপিএমের স্লোগান কাজে লাগানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একইসঙ্গে কুণাল ঘোষকে তাঁর কটাক্ষ, লাগলে দু’টো প্রার্থীও দিয়ে দিতে পারে বিজেপি।

মমতা তৃণমূলকে নিশানা দিলীপের

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এখন সিপিএমের সেই স্লোগানটা কাজে লাগাতে পারে আমরা সর্বহারা— “যাচ্ছে কারা সর্বহারা। আসছে কারা সর্বহারা টিএমসি।” এরপরই কুণাল ঘোষের পুরনো মন্তব্যের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেন মন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, “কুণাল বাবু একসময় বলতেন আমরা মনে আছে যখন পঞ্চায়েতে গণ্ডগোল হচ্ছে, নমিনেশন করতে দিচ্ছে না। তখন উনি বলতেন, দেখুন ওদের লোক নেই, প্রার্থী কোথায় পাবে, বললে আমরা দিয়ে দেব। আমি কুণালবাবুকে উল্টো বলতে চাইছি। আপনাদের লাগবে বলুন, আমরা দু’টো প্রার্থী দিয়ে দেব।”

কংগ্রেসকেও খোঁচা বিজেপি বিধায়কের

নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি দিলীপ ঘোষ। বলেন, “নন্দীগ্রামে আমাদের রাস্তা চওড়াই আছে। আমরা যে টার্গেট রেখেছি সেভাবেই জিতব। কংগ্রেসটা আছে কোথায়? দূরবীন দিয়ে দেখতে হয়! কংগ্রেস পশ্চিমবঙ্গে আছে, শুধু অধীর বাবুকে দেখলে মনে পড়ে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *