শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত, ঢাকার অন্তত ১০টি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এ দিন এই বিস্ফোরণগুলি হয় ঢাকার মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার ও মৌচাকে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক জখম হয়েছেন।