বাংলার জনপ্রিয় কনকচূড় খইয়ের জিআই স্বীকৃতি!
এই সময়, কল্যাণী: মুখে দিলেই যেন মিলিয়ে যায়! রয়ে যায় শুধু মৃদু সুবাস। বাংলার চেনা পরিচিত সেই কনকচূড় খই ‘জিআই’ স্বীকৃতি লাভ করেছে।
‘জয়নগরের মোয়া’ তৈরির প্রধান ও অপরিহার্য অন্যতম উপকরণ হলো কনকচূড় খই। এই খইয়ের সুবাসই যেন মোয়ার স্বাদ দ্বিগুণ করে দেয়। এ ছাড়াও শীতকালে নলেন গুড় দিয়ে তৈরি মুড়কিতেও এর জুড়ি মেলা ভার। পুজো–পার্বণেও এই খইয়ের বিশেষ কদর। এই স্বীকৃতি নতুন করে এর বাণিজ্যকরণের সুযোগ বাড়াল বলেই মনে করছেন কৃষিবিজ্ঞানীরা।