UPI-তে লাগু MDR-এর উপর কি GST বসবে?
নয়া নিয়মে ২০০০ টাকার বেশি নির্দিষ্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের উপর ০.৪% MDR বসবে। এই চার্জ কোনওভাবে গ্রাহকের উপর দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, UPI লেনদেনের উপর আলাদা করে কোনও GST বসবে না। শুধুমাত্র MDR-এর উপর বসবে।
২০০০ টাকার বেশি মার্চেন্ট পেমেন্টে খরচ কত?
১০০০০ টাকা UPI লেনদেন
MDR হলো এর ০.৪% অর্থাৎ ৪০ টাকা
৪০ টাকার উপর GST ৭.২০ টাকা
অর্থাৎ মার্চেন্টের উপর পড়ছে ৪৭.২০ টাকা।
৫০০০০ টাকা UPI লেনদেন
MDR হলো ২০০ টাকা
২০০ টাকার উপর GST ৩৬ টাকা
অর্থাৎ মার্চেন্টের উপর পড়ছে ২৩৬ টাকা।
MDR-এর সর্বোচ্চ ক্যাপ ৩০০ টাকা। ফলে ১ লক্ষ টাকার বেশি লেনদেন হলেও MDR হবে ৩০০ টাকা। অর্থাৎ GST-নিয়ে পড়বে ৩৫৪ টাকা।