সজীবের দুর্নীতির তদন্তে চিঠি সেন্ট্রাল ব্যাঙ্ককে
এই সময়, ঢাকা: ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রী আয়েশা আক্তার পান্নার ব্যাঙ্ক হিসাব এবং দেশে-বিদেশের অর্থ লেনদেনের সব নথিপত্র তলব করে সেন্ট্রাল ব্যাঙ্কের ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদক-র পদস্থ এক কর্মকর্তা জানান, পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে আসিফ মাহমুদের জমি ক্রয় এবং অর্থপাচার-সহ দেশ-বিদেশে থাকা সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে বিএফআইইউর কাছে তথ্য ও নথিপত্র চেয়েছেন তাঁরা।