Nestlé-র শিশুখাদ্যে বড় প্রশ্ন, ৩ পণ্য নিয়ে আইনি পদক্ষেপ FSSAI-র
নয়াদিল্লি: ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ শিশুর খাদ্য ও তার প্রচারমূলক সামগ্রী খতিয়ে দেখার পর এবার নেসলে ইন্ডিয়ার (Nestle India) বিরুদ্ধে বড়সড় আইনি পদক্ষেপ করল ভারতের খাদ্য…
নয়াদিল্লি: ই-কমার্স প্ল্যাটফর্মে উপলব্ধ শিশুর খাদ্য ও তার প্রচারমূলক সামগ্রী খতিয়ে দেখার পর এবার নেসলে ইন্ডিয়ার (Nestle India) বিরুদ্ধে বড়সড় আইনি পদক্ষেপ করল ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI। তিনটি আলাদা শিশু খাদ্য পণ্যে নিয়মের অসঙ্গতি ও ভুলের অভিযোগে নেসলে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনটি পৃথক বিচারবিভাগীয় (Adjudication) মামলা দায়ের করেছে এই নিয়ন্ত্রক সংস্থা।
এফএসএসআই মূলত নেসলের NAN Excella Pro Stage 1 এবং Lactogen Pro 1-এই দুটি পণ্যের প্রচারমূলক দাবি নিয়ে আপত্তি জানিয়েছে। ‘ন্যান এক্সসেলা প্রো স্টেজ ১’ পণ্যের ক্ষেত্রে “5 HMOs” (হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস) ও “হোয়াই প্রোটিন” সংক্রান্ত দাবি নিয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ২০২০ সালের খাদ্য সুরক্ষা ও মান (শিশুর পুষ্টির জন্য খাদ্য) বিধিমালার ৪(২) ধারা অনুযায়ী শিশুর খাদ্যের বিক্রি বাড়াতে কোনো ধরনের প্রচারমূলক দাবি বা বিজ্ঞাপন নিষিদ্ধ। এছাড়া, ‘আইএমএস অ্যাক্ট, ১৯৯২’ (IMS Act)-এর ৩ নম্বর ধারা অনুযায়ীও শিশু খাদ্য সামগ্রীর বিজ্ঞাপন ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে, ‘ল্যাকটোজেন প্রো ১’ পণ্যের ক্ষেত্রে ‘হুই প্রোটিন সহজে হজম হয়’, এই দাবির উপযুক্ত ব্যাখ্যা চাওয়া হয় এবং এটিও ওই একই বিধিমালার পরিপন্থী বলে জানায় কর্তৃপক্ষ।
বায়োটিন সংক্রান্ত পরীক্ষায় ফেল তৃতীয় পণ্য
তৃতীয় মামলাটি নেসলে ইন্ডিয়ার একটি ফলো-আপ ফর্মুলাকে কেন্দ্র করে। ল্যাবরেটরিতে ওই পণ্যের নমুনা পরীক্ষা করে দেখা যায় যে, তাতে নির্ধারিত পরিমাণের চেয়ে বায়োটিন (Biotin) উপাদানের মাত্রা কম রয়েছে এবং এটি নিম্নমানের (Sub-standard)। এরপর নিশ্চিত হওয়ার জন্য নমুনাটি একটি রেফারেল ল্যাবরেটরিতে পুনরায় পরীক্ষা করা হয়। সেখানেও দেখা যায় যে, নমুনাটি ২০২০ সালের খাদ্য সুরক্ষা ও মান বিধিমালার নির্ধারিত বায়োটিনের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। পুষ্টির মান এবং আইনগত বিধিভঙ্গের জেরে এই তিন পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছে FSSAI।
নিঠারি কাণ্ডে খালাস পাওয়ার পরেই চরম পরিণতি! হরিদ্বারে আত্মঘাতী সুরেন্দ্র কোহলি
Advertisements
কংসের হাতিশালার জমি দখল করে কবরখানা! দেওয়ালে বুলডোজার চালাল যোগী সরকার