Nandigram Bypoll: মমতার সমর্থনের পরই বড় খবর, গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী | Congress Candidate of Nandigram Milan Pradhan arrested
গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধানImage Credit: TV9 Bangla
নন্দীগ্রাম: কংগ্রেস প্রার্থীকে নন্দীগ্রামে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নন্দীগ্রাম থেকে এল বড় খবর। গ্রেফতার করা হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। জানা গিয়েছে, পুরনো এক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, তিনি এদিন বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল সাড়ে পাঁচটার পর তাঁকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…