সলমনের গাড়ির চাকায় আহত অনুরাগী
গণপতি দর্শন করতে গিয়ে অনুরাগীদের ভিড়ে কার্যত আটকে গেলেন সলমন খান। প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য মুম্বইয়ের রাস্তায় জড়ো হয়েছিলেন বহু মানুষ। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে গাড়ি বের করাই কঠিন হয়ে পড়ে। এর মধ্যেই এক অনুরাগীর পায়ের কাছে গাড়ি চলে যাওয়ার ঘটনা ঘিরে তৈরি হয় উত্তেজনা।