বুধাদিত্য যোগে ১২ রাশির ভাগ্য কেমন? Ei Samay
কন্যা রাশি:
এই রাশিতেই সূর্যের গোচর হওয়ায় এই সময় সামাজিক প্রভাব-প্রতিপত্তিও বাড়তে পারে। চাকরিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলবে। বড় কোনও সুযোগ আসতে পারে। তবে স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। জ্বর বা পুরোনো কোনও সমস্যা ফের দেখা দিতে পারে।
তুলা রাশি:
দ্বাদশ ভাবে সূর্যের গোচরে স্বাস্থ্য ও বাজেট— দুই ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে। অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণে রাখুন। ব্যস্ততা বাড়বে। দাম্পত্য সম্পর্কে সাময়িক টানাপোড়েন বা দূরত্ব তৈরি হতে পারে। তবে শুক্রের প্রভাবে সম্পর্কে ভালোবাসা বজায় থাকতে পারে। সুখ-স্বাচ্ছন্দ্যের উপকরণ বাড়বে এবং আত্মীয়দের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি:
একাদশ ভাবে সূর্যের গোচর লাভজনক হতে পারে। সূর্য-বুধের যুতিতে ব্যবসায় লাভ এবং নতুন অংশীদারির সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা মিটতে পারে। বাবার কাছ থেকেও সহযোগিতা ও লাভ পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবন অনুকূল থাকবে।
ধনু রাশি:
দশম ভাবে সূর্যের গোচর কর্মজীবনের জন্য শুভ হতে পারে। বিদেশ-সংক্রান্ত কাজ এবং বাবার দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসায়ীরাও উন্নতির সুযোগ পাবেন, ব্যবসা সম্প্রসারণ বা নতুন কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন।
মকর রাশি:
নবম ভাবে সূর্যের গোচরে ভাগ্যের সহায়তা মিলতে পারে। সাহসী সিদ্ধান্ত থেকে লাভের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা ব্যবসায়িক কারণে ভ্রমণ হতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হবে। সম্পত্তি সংক্রান্ত কোনও কাজও সম্পূর্ণ হতে পারে। আচমকা লাভের সুযোগও আসতে পারে।
কুম্ভ রাশি:
অষ্টম ভাবে সূর্যের গোচরে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। খরচ নিয়ন্ত্রণে না রাখলে বাজেটে চাপ পড়তে পারে। বিরোধীদের থেকে সতর্ক থাকুন। সরকারি কাজের ক্ষেত্রে বিশেষ সাবধানতা জরুরি, কারণ সামান্য ভুলেও কাজ আটকে যেতে পারে। অন্যের বিষয়ে অযথা জড়িয়ে পড়াও এড়িয়ে চলুন।
মীন রাশি:
সপ্তম ভাবে সূর্যের গোচরের পাশাপাশি রাশিতে থাকা শনির সঙ্গে সূর্যের সমসপ্তক যোগ তৈরি হবে। ফলে পুরোনো কোনও সমস্যা ফের সামনে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ওঠানামা দেখা দিতে পারে। বিতর্ক এড়িয়ে চলুন, অন্যের কথা মন দিয়ে শোনার চেষ্টা করুন। কিছু কাজ আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলাই ভালো।