তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩ - 24 Ghanta Bangla News
Home

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

Spread the love

সূত্রের খবর, নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা একাধিক এলাকা থেকে এসে ঢাকার ফার্মগেট এলাকায় তেওগাঁও কলেজের মসজিদেই একত্রিত হবে বলে খবর পেয়েছিল ঢাকার পুলিশ। গোয়েন্দা দপ্তরের সূত্রে পাওয়া সেই ‘গোপন তথ্যের’ ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৈঠক চলার সময়েই সেখানে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের অ্যান্টি টেররিজ়ম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজ়ম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-র আধিকারিকরা। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় ২৩ জনকে। ‘ধৃতরা একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না’ বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের এক আধিকারিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *