চ্যাম্পিয়ন হতে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডানের অঙ্ক কী?
কলকাতা লিগের শেষ রাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রয়েছে পাঁচ দল। মোহনবাগান ও মহমেডানের সামনে সমীকরণ সহজ— জিতলেই ট্রফি। ইস্টবেঙ্গলকে আবার পাঁচ গোল বা তার বেশি ব্যবধানে কোল ইন্ডিয়াকে হারাতে হবে। পাশাপাশি প্রার্থনা করতে হবে মিনি ডার্বি ড্রয়ের জন্য। ইউনাইটেড স্পোর্টস ও ভবানীপুরও অঙ্কে টিকে রয়েছে। ফলে শেষ দিনে গোল পার্থক্য ও ম্যাচের ফলই ঠিক করবে, কে হবে কলকাতা লিগ চ্যাম্পিয়ন!