চাকরিতে পদোন্নতি পদ্মনাভ দাশগুপ্তর
পর্দা এবং মঞ্চ, দুই মাধ্যমেই দর্শক তাঁর অভিনয় দেখেছেন। শুধু অভিনয় নয়, কলমের জোরেও মন জয় করেছেন দর্শকের। ‘বাপি বাড়ি যা’ থেকে ‘প্রলয়’, ‘হর হর ব্যোমকেশ’ থেকে ‘শবর’ ফ্র্যাঞ্জাইজ়ি, ‘মিতিন মাসি’, ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’-সহ অগুনতি ছবি-সিরিজ়ের চিত্রনাট্যের কারিগরও তিনি। পদ্মনাভ দাশগুপ্ত — অভিনয়, লেখালেখি সবই তাঁর নেশা এবং পেশাও। যদিও তাঁর নিজের কথায়, ‘পেশা নয় — ভালোবেসে, নিজেকে ভালো রাখতে এগুলো করি।’