গুরুগ্রামে প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ, ৪ দিন পরে নর্দমায় মিলল পচাগলা দেহ, কেন এই পরিণতি?
ঘটনার সূত্রপাত ৬ সেপ্টেম্বর। সেদিন বোনদের সঙ্গে লাজপত নগরে গিয়েছিলেন যুবরাজ। সেখানে বাজার করার পরে বিকেল ৪টা নাগাদ একটি রেস্তোরাঁয় খেতে যান তাঁরা। খাওয়ার মাঝেই যুবরাজ জানান, গুরুগ্রামে তাঁর একটি জরুরি মিটিং রয়েছে। এর পরে বোনদের ক্যাব করে বাড়ি ফিরে যেতে বলেন এবং নিজে গুরুগ্রামের উদ্দেশে রওনা দেন।
সন্ধ্যা ৭টা নাগাদ পরিবারের সঙ্গে ফোনে কথা বলে জানান, রাত ১০টার মধ্যে ফিরবেন। কিন্তু এর পরে তাঁর ফোন বন্ধ হয়ে যায়। ৮ সেপ্টেম্বর ভোর ৪টা ১৬ মিনিটে তাঁর নম্বর থেকে শেষ WhatsApp মেসেজ পাওয়ার পরে আর যোগাযোগ করা যায়নি। ১১ সেপ্টেম্বর তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে পরিবার।