‘আমি বুঝব, প্রদীপ কী করব…’, অশোকনগরের বিধায়ক ও মণ্ডল সভাপতির বাদানুবাদ, ঠিক কী ঘটেছিল?
মোদীকে শুভেচ্ছা জানানোর জন্য কখন, কোথায় প্রদীপ নিতে আসবেন? সেই ব্যাপারে জানতে চাইছিলেন মণ্ডল সভাপতি রিঙ্কি সুর। বিধায়ক বলেন, ‘প্রদীপ আমার কাছে পাঠানো হয়েছে। আমি এমএলএ। আমি বুঝব, সেই প্রদীপ কী করব। আপনাকে যাঁরা পাঠিয়েছেন, তাঁদের কাছে খোঁজ নিন। তাঁদের বলে দেবেন, বিধায়ক বলেছেন, প্রদীপ কী হবে, না হবে তিনি ঠিক করবেন?’ নিজেকে মণ্ডল সভাপতি বলে পরিচয় দেন রিঙ্কি। পাল্টা বিধায়ক বলেন, ‘আপনি মণ্ডল সভাপতি আমার জানা নেই।’ বিধানসভা ভোটের আগে এত কর্মসূচি, বিধায়কের হয়ে প্রচারে উপস্থিত থাকলেও কেন তাঁকে চিনছেন না, সেটাও বলেন মণ্ডল সভাপতি। বিধায়ক তাঁকে চেম্বার থেকে চলে যেতে বলেন।