দুরন্ত সেঞ্চুরির পরে অভিষেকের পদ্মাসনে সেলিব্রেশন, আফগানদের হোয়াইটওয়াশ করল ভারত - 24 Ghanta Bangla News
Home

দুরন্ত সেঞ্চুরির পরে অভিষেকের পদ্মাসনে সেলিব্রেশন, আফগানদের হোয়াইটওয়াশ করল ভারত

Spread the love

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুলেছেন অভিষেক। ৩৪ বলে ১০৮ রানের দুরন্ত ইনিংসে ভেঙেছেন একাধিক রেকর্ড। কিন্তু সেলিব্রেশনে যেন ততটাই শান্ত ছিলেন এই তরুণ ব্যাটার। সেঞ্চুরির পরে আগ্রাসন নয়, বরং মাঠে বসে পদ্মাসনে ধ্যানের ভঙ্গিমায় উদযাপন করলেন অভিষেক।

তরুণ তুর্কির দাপটের দিনে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল ভারত। ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান তোলে ভারতীয় ক্রিকেট দল। জবাবে মাত্র ৯৪ রানেই অল আউট হয়ে গেল আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজ়ের সব ম্যাচ জিতে ৩-০ ফলে আফগানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *