বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে গৃহশিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ছাত্রীর বাবা
ওই শিক্ষিকার দাবি, প্রতিদিনের মতো তিনি ওই বাড়িতে ছাত্রীকে পড়াতে গিয়েছিলেন। সেই সময়ে বাড়িতে ছাত্রীর মা-বাবা কেউ ছিলেন না। পড়ানো শেষ হওয়ার পরে তিনি ছাত্রীর মাকে ফোন করেন। শিক্ষিকার দাবি, ফোনে ছাত্রীর মা তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং জানান, তিনি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরবেন।