একের এক টোটো চুরি, তদন্তে নেমে বড় সাফল্য গঙ্গারামপুরে
গঙ্গারামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে ১৫টি টোটো। পাশাপাশি উদ্ধার হয়েছে টোটোর ১৩৯টি কাচ, ২৩০টি চাকা, ৩০টি চার্জার, ২৯টি শক অ্যাবজর্বার, ১৯টি ব্যাটারি, ২২টি ছাদ, ১৮টি কন্ট্রোলার, ৬টি মোটর এবং ভেঙে যাওয়া ৮টি টোটো চার্জার। এই যন্ত্রাংশগুলি বেশি দামে বেশি দামে বিক্রি করা হতো বলেও জানিয়েছে পুলিশ।