PM Modi Birthday: দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজো দিলেন শমীক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ পুজো দিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও প্রার্থনা নিবেদন করলেন বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এ দিন মন্দিরে পৌঁছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবায় সাফল্যের জন্য যজ্ঞ ও আরতি করেন। দলীয় স্তরে রাজ্য জুড়ে সেবা সপ্তাহ পালনের মাঝেই দক্ষিণেশ্বরে এই বিশেষ উদ্যোগ নজর কাড়ল রাজনৈতিক মহলে।