৭৬টি মোমবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন, কেক কাটার পাশাপাশি বিলি করার হলো কলমও - 24 Ghanta Bangla News
Home

৭৬টি মোমবাতি জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন, কেক কাটার পাশাপাশি বিলি করার হলো কলমও

Spread the love

আজ, বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। প্রতি ঘরে প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করার কথা বলেছে বিজেপি। একই রকম নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। আর, বুধবার, মধ্যরাতেই প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করা হলো উত্তর ২৪ পরগনার অশোকনগর-এ।

বুধবার, ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে জ্বালানো হয় ৭৬টি মোমবাতি। সেই সঙ্গেই ধুতি-পাঞ্জাবি পরিহিত নরেন্দ্র মোদীর একটি ছবিকে সামনে রেখে বাজি ফাটিয়ে তাঁর জন্মদিন উদযাপন করেন উদ্যোক্তারা। সেখানে কেক কাটার পাশাপাশি বিলি করা হয় কলম এবং লজেন্স-ও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *