‘সহজ’-এ সব অনুমতি, দুর্গাপুজোয় অগ্নি-নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ
পুজোর অনুমতি নিয়ে কী হবে?
এই বছর যারা পুজো করতে চান, সবাইকে অনুমতি দেওয়া হবে। আবেদন করলেই পারমিশন।
প্যান্ডেলের নিয়ম:
প্রতিটি প্যান্ডেলে ৩ বার পরিদর্শন করবে দমকল। দেখা হবে-
-
ফায়ার সেফটি আছে কি না
-
ঢোকা ও বেরোনোর জন্য একাধিক গেট আছে কি না
-
প্যান্ডেলে কী কাপড় বা জিনিস ব্যবহার করা হচ্ছে
কমিটির প্রশিক্ষণ:
বিপদ হলে কী করতে হবে? তার জন্য পুজো কমিটির সদস্যদের ট্রেনিং দেবে জেলা প্রশাসন ও দমকল দপ্তর।