বিক্রি হচ্ছে না ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিট? ৩ প্রধানের কথা ভেবে বড় ঘোষণা AIFF-এর
কম দামে ১৪ হাজার টিকিট বিলি, তিন প্রধানের জন্য বিশেষ উদ্যোগ
IFA সচিব, ইস্টবেঙ্গলের প্রতিনিধি, মোহনবাগান ও মহমেডানের সভাপতির সঙ্গে কথা বলে বড় সিদ্ধান্ত নিয়েছেন AIFF সভাপতি। IFA স্থানীয় যোগাযোগের মাধ্যম হিসেবে থাকবে বলে জানালেন কল্যাণ চৌবে। কোন ক্লাবের কত টিকিট লাগবে, সেটা IFA-র মাধ্যমে জানাতে হবে AIFF-কে।
তিনটি বড় ক্লাব-সহ IFA-র অধীনে থাকা সব ক্লাবের জন্য ১৪ হাজারের বেশি টিকিট দেওয়া হবে। এর মধ্যে বড় অংশের টিকিট পাবে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান, এমনটাই জানা গিয়েছে। তবে বিনামূল্যে নয়। কিছুটা কম দামে এই টিকিট কেনার সুযোগ থাকবে ক্লাবের সভ্য-সমর্থকদের কাছে। ক্লাব তাঁবু থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন তাঁরা।