পুজোয় Kurseong-এর অফবিট পাহাড়ি ঠিকানা। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

পুজোয় Kurseong-এর অফবিট পাহাড়ি ঠিকানা। Ei Samay

Spread the love

দুর্গাপুজোর ছুটিতে ভিড়ভাট্টার চেনা পর্যটনকেন্দ্র নয়, বরং নিরিবিলি পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটাতে চান? তা হলে আপনার পুজোর ট্রাভেল লিস্টে জায়গা করে নিতে পারে কার্শিয়ঙের কাছে ছোট্ট পাহাড়ি জনপদ কুর্বিয়া। সবুজ চা-বাগানে ঘেরা এই গ্রাম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫০০০ ফুট উচ্চতায় অবস্থিত। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। ফলে পুজোর কয়েক দিনের ছুটিতে প্রকৃতির কোলে শান্তিতে সময় কাটানোর জন্য কুর্বিয়া হতে পারে সুন্দর একটি অফবিট ঠিকানা।

কুর্বিয়ায় কী কী দেখবেন?

কুর্বিয়ার মূল আকর্ষণই পাহাড়, উপত্যকা আর চা-বাগানের অপরূপ মেলবন্ধন। শহরের কোলাহল থেকে দূরে সবুজের মধ্যে হাঁটতে হাঁটতে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করা যায়। চা-বাগানে ঘুরে দেখা, পাহাড়ি পথে নেচার ওয়াক কিংবা ছোটখাটো ট্রেকিং— পুজোর ছুটিতে মন ভালো করার মতো বেশ কিছু অভিজ্ঞতা মিলবে এখানে।

কুর্বিয়া যেহেতু কার্শিয়ঙের কাছেই, তাই সেখানকার বেশ কিছু দর্শনীয় স্থানও সহজে ঘুরে দেখা যায়। যেতে পারেন ঈগলস ক্রেইগ ভিউ পয়েন্ট (Eagle’s Craig View Point) এবং গিডাপাহাড় ভিউ পয়েন্ট (Gidapahar View Point)-এ। পাহাড় ও উপত্যকার দারুণ ভিউ মিলবে দু’জায়গাতেই। এছাড়াও Grotto-তে রয়েছে সেন্ট মেরির মূর্তি। আর ঔপনিবেশিক আমলের পুরোনো স্থাপত্য দেখতে চাইলে ঘুরে নিতে পারেন ডাউহিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *