‘পিএম আবাস প্রকল্পে বাড়ি মালিক হবেন মহিলারাই’, বাল্যবিবাহে রোধে কড়া পদক্ষেপ, ‘অন্নপূর্ণা দিবস’-এ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

‘পিএম আবাস প্রকল্পে বাড়ি মালিক হবেন মহিলারাই’, বাল্যবিবাহে রোধে কড়া পদক্ষেপ, ‘অন্নপূর্ণা দিবস’-এ একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে মহিলাদের জন্য আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির মালিক হবেন পরিবারের মহিলারাই। বৃহস্পতিবার সল্টলেক মেলা গ্রাউন্ডে অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে শ্রদ্ধার্ঘ্য ও শুভেচ্ছাবার্তার ঢল। প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আগেই তিনি এই দিনকে ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে উদযাপনের কথা ঘোষণা করেছিলেন। এ দিন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে আরও একবার সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, ‘শুধু এই বছর নয়, প্রত্যেক বছর আজকের দিনটি অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হবে। তার কারণ, নরেন্দ্র মোদীজির গ্যারান্টি ছিল এই অন্নপূর্ণা যোজনা, যা আমরা ইতিমধ্যে একটা বড় সংখ্যক মহিলার অ্যাকাউন্টে দিতে পেরেছি। আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন। তাই প্রত্যেক বছর আমরা এই দিনটি অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করব।’

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *