‘পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা মহিলাদের’, অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের শুভেচ্ছা Narendra Modi-র
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। সেই দিনেই রাজ্যে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের বিশেষ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের নারী শক্তির কথা মনে করে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গে পরিবর্তনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন বাংলার মহিলারাই।