‘তাণ্ডব’-এর জন্য মিমিকে শুভেচ্ছা শুভশ্রীর
পরিচালক রাজ চক্রবর্তীর প্রোডাকশনে এ বার ‘তাণ্ডব’ শুরু হতে চলেছে। যেখানে প্রায় ১২ বছর পরে আবারও ঝড় তুলবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কিছু দিন ধরেই এই চর্চা চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। এ বার সেই জল্পনায় সিলমোহর দিলেন খোদ অভিনেত্রী। ‘তাণ্ডব’ ছবির ক্ল্যাপস্টিক হাতে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন মিমি। যেখানে শুধু লেখা ‘#Tandav’। মিমির পোস্টে কী লিখলেন শুভশ্রী?