সরকার বদলের পরে IFA সভাপতি পদে ইস্তফা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাদার সিদ্ধান্তের নেপথ্যে কী?
রাজ্যে সরকার বদলের পরেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (IFA) সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অজিত বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বৃহস্পতিবার IFA অনুমোদিত সব সংস্থার সদস্যদের উদ্দেশে লেখা পদত্যাগপত্র সচিবের কাছে পাঠিয়েছেন। তবে তাঁর পদত্যাগের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কোনও যোগ রয়েছে, এমন কথা তিনি নিজে বলেননি। বরং, বয়স এবং নতুন ক্রীড়া বিধির নিয়মের কথা উল্লেখ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় IFA-র পক্ষ থেকে জানানো হয়েছে।