মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পারফরম্যান্স সার্টিফিকেট দিলেন রাজনাথ সিং
কলকাতায় ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি ৭ অক্টোবর দেশ জুড়ে একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেন তিনি। ২০০১ সালের ৭ অক্টোবর প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেই হিসেবে ২০২৬ সালের ৭ অক্টোবর সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর দীর্ঘ ২৫ বছরের মেয়াদ পূর্ণ হতে চলেছে। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে আয়োজিত হবে ‘সেবা জ্যোতি যাত্রা’।