চাষের জমিতে বিদ্যুতের তার, মৃত ২, বাসন্তীতে গ্রেপ্তার ১
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সুকুমার সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা তাঁর ধানের জমিতে ইঁদুরের উৎপাত কমানোর জন্য জমিতে বেআইনি ভাবে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিলেন। বাড়ি থেকে দেড় হাজার ফুট দূর থেকে হুকিং করে অবৈধ ভাবে ওই বিদ্যুৎ সংযোগ করা হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রাখার কথা পাশের জমির মালিক আম্মাদকে জানাননি সুকুমার।