থানার বাথরুম থেকে গলায় প্যান্ট জড়ানো দেহ উদ্ধার, পুলিশি হেফাজতে বন্দির আত্মহত্যার অভিযোগে শোরগোল
এ বিষয়ে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালের CMOH সীতানাথ হাঁসদা জানান, রবিবার রাত ন’টা নাগাদ রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে তাঁর গলায় একটি চিহ্ন দেখা গেলেও, তাঁর দেহে আর কোথাও কোনও ক্ষতচিহ্ন মেলেনি। CMOH জানিয়েছেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, শ্বাসরোধ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন তিনি।