T20 র্যাঙ্কিংয়ে লাফ দিলেও ঈশানকে টপকাতে পারলেন না অভিষেক
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় জয়ের পর টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় উন্নতি ভারতীয়দের। ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা। শীর্ষে রয়েছেন ঈশান কিষান। চার ধাপ উঠে ৩০ নম্বরে সঞ্জু স্যামসন। ছয় ধাপ নেমে ২৯ নম্বরে শ্রেয়স আইয়ার। বোলারদের তালিকায় সাত ধাপ উঠে দশম স্থানে জশপ্রীত বুমরা। ১১ ধাপ উঠে ১৪ নম্বরে অর্শদীপ সিং। দুই ধাপ উঠে প্রথম পাঁচে বরুণ চক্রবর্তীও।