Nandigram | ফিরোজার পরে এ বার হাসিরানি, নন্দীগ্রামের ভোটযুদ্ধে ফের এক সন্তানহারা মা
সতেরো বছরের ব্যবধানে নন্দীগ্রামের রাজনীতিতে ফিরল চেনা ছবি, তবে বদলে গেল রাজনৈতিক মঞ্চ ও চরিত্র। ২০০৯ সালে তৃণমূলের হয়ে ফিরোজা বিবির পাশে থাকা শুভেন্দু অধিকারী এ বার বিজেপির মঞ্চে সন্তানহারা হাসিরানির পাশে দাঁড়ালেন। ২০০৯ সালের নন্দীগ্রাম উপনির্বাচনে নিহত শেখ ইমদাদুলের মা ফিরোজা বিবির হয়ে নির্বাচনী ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। ঠিক সতেরো বছর পর, উপনির্বাচনে বিজেপির হয়ে যখন সন্তানহারা মা হাসিরানি মনোনয়নপত্র জমা দিতে যান, তখনও তাঁর পাশে দেখা গেল সেই শুভেন্দুকেই। রাজনৈতিক মেরুকরণ ও ক্ষমতার পালাবদলের মাঝে দাঁড়িয়ে আজ কী বলছেন দুই সন্তানহারা মা?